Header Ads

Header ADS

Important information in Bengali literature

বাংলা সাহিত্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার মনে রাখা খুব জুরুরি। কেননা এগুলো পরীক্ষায় আসতে  পারে 


১. "কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? -এটি কার রচনা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
-
২. "যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার, দেখিবে না আর, নিশিথে প্রদীপ বাঁতি।"-এটি কার লেখা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
-
৩. "কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?"- কার লেখা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
-
৪. "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।''- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লিখা হতো?
উত্তর: শিখা পত্রিকার।
-
৫. "সুরঞ্জনা ওইখানে যেয়ো নাকো তুমি।"- কোন কবি এ কথা বলেছিলেন?
উত্তর: জীবনানন্দ দাশ।
-
৬. "আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।"- কোন কবির রচনা?
উত্তর: বন্দে আলী মিয়া।
-
৭. "এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি।" - এর রচয়িতা কে?
উত্তর : মাহবুব আলম চৌধুরী।

-
৮ ঠক চাচা, মতিলাল, বাঞ্ছারাম কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: আলালের ঘরের দুলাল।
-
৯. ভ্রমর, রোহিনী ও গোবিন্দলাল কোন উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র?
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
-
১০. আয়েশ ও তিলোত্তমা কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেশ নন্দিনী' উপন্যাসের

কি সহজ না ? আমরা তো এগুলো অনেক আগে পড়েছি, কিন্তু মনে থাকে না। তাই আমাদের সাথে তখুন আরো অনেক তথ্য আপনাদের জন্য রয়েছে। ভালো থাকবে আর ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিবেন। 

No comments

Powered by Blogger.